Green VegBetaFRESH • SAFE • NATURAL

সাধারণ জিজ্ঞাসা

ডেলিভারি এলাকা কোথায়?

বর্তমানে আমরা উত্তরার নির্দিষ্ট এলাকায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডারের সময় আপনার ঠিকানা দিলে আমাদের টিম কনফার্ম করবে।

অর্ডারের পর ডেলিভারি কখন পাবো?

অর্ডার পাওয়ার পর আমাদের টিম কল করে অর্ডার কনফার্ম করবে এবং ডেলিভারির সময় জানিয়ে দেবে। সাধারণত অর্ডারের দিন বা পরের দিন ডেলিভারি হয়।

পেমেন্ট কীভাবে করবো?

ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারেন। বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করতে চাইলে পাইলট পর্যায়ে আমাদের টিম কল করে পেমেন্ট নম্বর জানিয়ে দেবে।

সর্বনিম্ন কতটুকু অর্ডার করা যায়?

কেজি হিসাবে বিক্রি হওয়া পণ্যে সর্বনিম্ন ২৫০ গ্রাম (২৫০ গ্রামের গুণিতকে)। পিস বা আঁটি হিসাবে বিক্রি হওয়া পণ্যে সর্বনিম্ন ১টি।

দাম কি প্রতিদিন বদলায়?

হ্যাঁ। আমাদের দাম প্রতিদিনের বাজারদর অনুযায়ী আপডেট হয়, তাই আপনি সবসময় ন্যায্য দাম পান।

সবজি খারাপ বা নষ্ট এলে কী হবে?

ডেলিভারির সময় পণ্য চেক করে নিন। কোনো পণ্য খারাপ পেলে ছবি তুলে আমাদের জানান — আমরা রিপ্লেসমেন্ট দেবো অথবা মূল্য ফেরত দেবো।

অর্ডার বাতিল করতে চাইলে?

ডেলিভারির আগে আমাদের কল বা WhatsApp করে জানালেই অর্ডার বাতিল করে দেওয়া হবে।

আপনাদের সবজি নিরাপদ কেন?

আমাদের সবজি নিজেদের ফার্ম ও ১০০% কন্ট্রাক্ট ফার্মিং থেকে আসে — চাষ থেকে সংগ্রহ পর্যন্ত মান নিয়ন্ত্রণ করা হয়, ডেলিভারির আগে ধুয়ে-বেছে পরিষ্কার করা হয়।

আরও কিছু জানতে চান? হোমে ফিরুন